কম্পিউটারের উপর "কর"না দিলে হয়তো ভালো হতো।
এইবার ২০০৭-০৮ অর্থ বছরের বাজেটে কম্পিউটার ও এর সাথে সম্পর্ক যুক্ত সকল সামগ্রীর উপর অতিরিক্ত "কর"আরোপ করা হয়েছে।আমার মনে হয় এই টা কে দুই টি দৃষ্টি ভঙ্গি দিয়ে বিচার করা যেতে পারে।প্রথমত:এটা ঠিক হয়েছে এই অর্থে যে মানুষের যেহেতু কম্পিউটার কেনার সংখ্যা বেড়েছে,সেহেতু যারা কম্পিউটার কিনতেছে তাদের খুউব একটা সমস্যা হবে না।আর যে টুকু সুযোগ দেবার দরকার ছিল তা তো এতদিন দেয়া হয়েছিল।আর মানুষ যেহেতু কিনছেই তাহলে আর ১/২ হাজার টাকা বেশী দিয়ে কিনতে খুউব সমষ্যা হবে না আশা করা যায়।দিত্বীয়ত:সবচেয়ে বড় ব্যপার হলো আমরা বাঙ্গাঁলী তাই যদি এই প্রযুক্তির বাজারে যদি সরকার নিয়ন্ত্রন করতে না পারে তবে এই খানেও নিত্যপ্রয়োজনীয় বাজারের মতন সিন্ডিকেট তৈরী হবার সুযোগ হবে।ফলে মানুষ কে এর খেসারত দিতে হবে বর্তমান নিত্যপ্রয়োজনীয় বাজারের মতন।
যদি কোন মন্তব্য থাকে বাজেট নিয়ে তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কে দেশের নাগরিক হিসেবে আপনিও মতামত দিতে পারেন।যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম।ঠিকানা নিচে:
http://www.mof.gov.bd/

No comments:
Post a Comment